এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের
এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের
কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে। তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করতো।কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। এবার হাসিনা আর সরকারে নেই। বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তবে এই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে। ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।

